পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তর এবং কালিয়াচক ২ নম্বর ব্লকের উদ্যোগে শুরু হল একদিন ব্যাপী ছাত্র-যুব উৎসব। মঙ্গলবার মোথাবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক দিন ব্যাপী এই ছাত্র যুব উৎসবের সূচনা করা হয়।
এদিন এক মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এক দিন ব্যাপী এই ছাত্র যুব উৎসবের সূচনা করা হয়। কালিয়াচক ২ নম্বর ব্লকের বেশকয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে প্রতিযোগীতায়। অঙ্কন প্রতিযোগীতা, আবৃত্তি, নৃত্য সহ নানান প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে বলে জানা যায়। উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও অরিজিৎ মুখারজি মোথাবাড়ির বিধায়িকা সাবিনা ইয়াসমিন, মোথাবাড়ি থানার ওসি রামপ্রসাদ চাকলাদার, তৃনমূল নেতা নজরুল ইসলাম, আসাদুল সেখ সহ অন্যান্যরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/eT-abOASL2Q